সর্বশেষঃ

ভোলায় ঘুইংগার হাট ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

ভোলার ঘুইংগার হাট ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার ৭ ই অক্টোবর সকালে ঘুইংগার হাট বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়।
ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভোলা জেলা শাখার  মোহাম্মদ ফিরোজ উদ্দিন  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব লিয়াকত হোসেন মনসূর চেয়ারম্যান ১২নং উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদ। মেসার্স কায়েদ এন্টারপ্রাইজ এর প্রোপাইটর তরিকুল ইসলাম কায়েদের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
এসময় বক্তারা ঘুইংগার হাট শাখায় একটি এটিএম বুথ স্থাপনের দাবি জানায়। শাখা প্রধান তার বক্তব্যে আশ্বাস দিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।