সর্বশেষঃ

ভোলায় ভোক্তা অধিকারের অভিযান : তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভোলায় ভোক্তা অধিকারের একটি টিম সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি করেন। বুধবার ৭ অক্টোবর ২০২০ইং তারিখে তারা এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে নিত্য পণ্যের বাজার, বেকারী, কসমেটিকসসহ বিভিন্ন দোকানে সতর্কতা করা হয়।
সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের ক্ষমতাবলে ও ভোলা জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে ভোলা সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান এর নেতৃত্বে জেলার সদর উপজেলার আগারপোল বাজার, দক্ষিণ চরনোয়াবাদ ও মাদ্রাসা বাজারে অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি মুসলিমপাড়া, কালীনাথ বাজার ও শুটকি পট্টিতেও জনসচেতনতা মূলক মাইকিং করা হয়। উক্ত অভিযানে ভোক্তা অধিকার ক্ষুন্নকারী কার্যক্রমের দন্ডস্বরূপ ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও অভিযানকালে নিত্য পণ্যের বাজার, বেকারী, কসমেটিকস দোকান ইত্যাদি পরিদর্শন করা হয়। বিক্রেতাদের পণ্যের বিক্রয়মূল্য সম্বলিত মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ করতে বলা হয় এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি না করার নির্দেশনা দেওয়া হয়। ক্রেতাদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে অনুরোধ করা হয়। অভিযানে ভোলা সদর থানার একটি সুদক্ষ টিম সার্বিক নিরাপত্তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।