সর্বশেষঃ

ভোলায় দূর্গা পূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভোলায় আসন্ন দূর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। ৭ অক্টোবর (বুধবার) সকালে জেলা প্রশাসন ভোলার সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আতাহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শঙ্কর কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রবীন সাংবাদিক বিটিভি জেলা প্রতিনিধি আবু তাহের, জেলা পূজা উদযাপন পরিষের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সম্পাদক অসীম সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওলাদার, আরটিভি প্রতিনিধি অমিতাভ রায় অপু, ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ, সম্পাদক জয় দে সহ বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পূজা উদযাপনে নানা সমস্যাগুলো তুলে ধরে যা দ্রুত সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক তার বক্তব্যে বলেন, এবছর করোনা মহামারি পরিস্থিতি মাথায় রেখে উদযাপন করতে হবে। কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, যাতে কেউ প্রতিমা দর্শন করতে এসে অক্রান্ত না হয়। কোন ভাবেই ভিড় করা যাবে না। প্রবেশ বাহিরের গেইট কারতে হবে এবং সেছেসেবকদের দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এর পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনীও দায়িত্ব পালন করবে। এবছর ২২ অক্টোবর জেলায় ১০৫ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে মায়ের বন্ধনা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।