সর্বশেষঃ

ভোলায় দূর্গা পূজা উপলক্ষে জেলা পুলিশের আইন শৃংখলা রক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২০ উদযাপন উপলক্ষে ভোলায় জেলা পুলিশের আইন শৃংখলা রক্ষা সক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বুধবার (০৭ অক্টোবর) পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে শারদীয় দূর্গা পূজা-২০২০ উপলক্ষে আইন শৃংখলা রক্ষা সক্রান্ত জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ এর ডিআইজি মোঃ শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত থেকে পূজা চলাকালীন, পূর্ববর্তী ও পরবর্তী করনীয় এবং বর্জনীয় বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার দূর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও ফোর্স মোতায়েন, প্রাক পূজা নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত, পূজা উদ্যাপন কমিটির করনীয় বর্জনীয়, পূজা চলাকালীন নিরাপত্তা, প্রতিমা বিসর্জন এবং পূজা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত, মনিটরিং সেল ও কন্ট্রোলরুম স্থাপন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

এসময় ডিআইও -১, দৈনিক বাংলার কন্ঠ’র সম্পাদক মোঃ হাবিবুর রহমান, আর টিভির জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, ভোলা জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।