সর্বশেষঃ

ভোলায় শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর উদ্যোগে সমিতির কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শাফিয়া খাতুন।
সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মীর আমির হোসেনের সভাপতিত্বে সাধারন সম্পাদক এমরান হোসেন রনীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির জেলা সহ-সভাপতি মুহা, আবু তাহের, সাবেক অধ্যক্ষ খালেদা খানম।
বক্তব্য রাখেন মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহীম, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালেয় প্রধান শিক্ষক আবদুর রব, ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিসুর রহমান, ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, নজরুল ইসলাম। শিক্ষক ইউনুছ শরীফ, আনোয়ার পারভেজ, মো: মুসাসহ শিক্ষকবৃন্দ। বক্তারা মহান নেতা বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে শিক্ষাকে জাতীয় করনের দাবী জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।