সর্বশেষঃ

শিক্ষক দিবস : শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানালেন শিক্ষকরা

শিক্ষাব্যবস্থা সরকারিকরণের দাবিতে সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে সমাবেশ করেছেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেশ করেছেন তারা। সকাল থেকেই সমাবেশে সারাদেশ থেকে আসা শিক্ষকরা যোগ দেন। শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের বিভিন্ন সমস্য তুলে ধরে সমাবেশে মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থা সরকারিকরণের দাবি জানান নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি, মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্সসহ অন্যান্য নেতারা।
নেতারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য আকাশ ছোঁয়া। ২৫ শতাংশ ঈদ বোনাস দীর্ঘ ১৬ বছরেও পরিবর্তন হয়নি, ১ হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং সামান্য বেতনে শিক্ষক-কর্মচারীরা চরম অর্থকষ্টে দিন যাপন করছেন। তাই, মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থাকে সরকারিকরণের ঘোষণা দিতে শিক্ষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান।
নজরুল ইসলাম রনি দাবি করেন, শিক্ষকদের মধ্যেই একটি পক্ষ জাতীয়করণ সম্পর্কে হয়তো প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিচ্ছেন। এই পক্ষটিই জাতীয়করণের দাবিতে সোচ্চার থাকা শিক্ষক নেতাদের বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। অপপ্রচারকারীদের হূঁশিয়ার করে দেন তিনি।

সারাদেশ থেকে শিক্ষকরা সমাবেশে যুক্ত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মেজবাহুল ইসলাম। জাতীয়করণের লক্ষ্যে আলোচনা, লেখালেখি, টকশো ও আন্দোলন যুগপৎ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, পৃথিবীর ১৫১ টি দেশে “বিশ্ব শিক্ষক দিবস” আনুষ্ঠানিকভাবে পালিত হলেও বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উদযাপিত না হওয়া দু:খজনক। এদিনটিকে সরকারি ছুটি ঘোষণার দাবী জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।