চরফ্যাশনে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা ফরহাদ ও তার ছোট ভাই নিজস্ব গরুকে বিলে চড়াতে নিয়ে যাওয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। তার ছোট ভাই আনোয়ারের শরীর ঝলছে যায়। আহত আনোয়ার হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এসময় বজ্রপাতে ১টি গরু ও ১টি ছাগল মারা গেছে।
