মনপুরায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত

ভোলার মনপুরায় সাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা সাস্থ্য কমপ্লেক্স হল রুমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন মনপুরা উপজেলা ভারপ্রাপ্ত সাস্থ্য কর্মকর্তা ডাঃ মশিউর রহমান। ৪ অক্টোবর থেকে ১৭ই অক্টোবর পযর্ন্ত ৭৩টি কেন্দ্রে চলবে মনপুরা উপজেলা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
সারা দেশের ন্যায় মনপুরা ও যথাযথভাবে পালন করা হবে, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এতে করে ৬ মাস থেকে ০৫ বছরের সকল শিশু পাবে এই ভিটামিন ক্যাপসুল। একটি শিশু ও যাতে বাদ না পরে তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মনপুরা উপজেলা ভারপ্রাপ্ত সাস্থ্য কর্মকর্তা ডাঃ মশিউর রহমান ও হাসপাতালের সকল ডাক্তার নার্স ও স্টাফ এবং সকল সাস্থ্য সহকারী ও সিএইচসিভিগন।
সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সেলিম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মনপুরা প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান প্রমূখ।
