১৮ ফুট পর্যন্ত ঢেউ, ৩ নম্বর সংকেত: সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের
ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর
ভোলার বিসিকে উন্নয়নের ছোঁয়া !

দৈনিক ভোলার বাণীসহ জাতীয়, স্থানীয়, আঞ্চলিক বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর ভোলার বিসিক শিল্প নগরীতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। গত ২৭ সেপ্টেম্বর ভোলার বিসিক শিল্প নগরীতে “দিনের বেলায় গরু ছাগলের বিচরণক্ষেত্র ও রাঁতের বেলায় মাদকসেবীদের দখলে” এই শিরোনামে সংবাদ প্রকাশের পর ভোলার বিসিকের অবকাঠামোগত উন্নয়নের জন্য কর্তৃপক্ষ প্রায় ১৯ লক্ষ টাকার অর্থ বরাদ্ধ করেছে। কাজও চলছে খুব তরিগরি করে।

প্রায় ১৪ দশমিক ৪৫ একর জমি ও স্থাপনা অরক্ষিত। বাংলাদেশ শিল্প করপোরেশন (বিসিক) মাত্র ৩৬০ ফুট রাস্তা, ২৬০ ফুট ড্রেনেজ ও ৫০ ফুট সীমানা প্রাচীর কাজের বরাদ্ধ দিয়েছেন। পর্যায়ক্রমে বাকি কাজের বরাদ্ধ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিল্পোদ্যোক্তরা বলছেন, নাই মামুর চেয়ে কানা মামু অনেক ভাল, যেটুকু বরাদ্ধ হয়েছে তাতেই কিছুটা সুরক্ষিত থাকবে এই শিল্প নগরী টি। তারা বিসিক কর্তৃপক্ষের কাছে আরো দাবি করছেন যাহাতে অবশিষ্ট অবকাঠামোগত উন্নয়ন গুলো খব দ্রুত করা হয়।

ভোলা বিসিক এর উপ-ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন বলেন, আমরা ভোলার বিসিক শিল্পনগরীকে খুব দ্রুত একটি মডেল শিল্প নগরী হিসেবে উদ্যোক্তাদের উপরহার দেব, আমরা সেই লক্ষেই কাজ করছি। এখন যেটুকু বরাদ্ধ হয়েছে তা দিয়ে আমরা বিসিক কে অনেকটা সুরক্ষিত রাখতে পারবো। পর্যায়ক্রমে বাকি বরাদ্ধ খুব দ্রুত চলে আসবে। তিনি আরো বলেন, ৯৩টি প্লটের মধ্যে ৭৯ টি প্লট বরাদ্ধ হয়েছে। খালি পড়ে আছে ১৪ টি, চালু আছে ৮ টি, রুগ্ন আছে ৫টি, বাকি বরাদ্ধ প্লটগুলোর উদ্যোক্তারা গ্যাস সংযোগের কারনে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছেন না। এ বিষয়ে তিনি স্থানিয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করছেন।
