এসএসসি ফলাফলে লালমোহনে শীর্ষে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ
ভোলায় টেবিল টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভোলায় নওজোয়ান ক্রীড়াচক্রের আয়োজনে টেবিল টেনিস টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ সেপ্টেম্বর ভোলা শহরের কে জানান শপিংমলে তৃতীয় তলায় কাবাডি টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালের সিঙ্গেল ফাইনালে মুখোমুখি হয় সৈকত ও ইকবাল। ৫ সেটের মধ্যে ৩-০ সেটে তে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় সৈকত। রানার আপ ইকবাল।
টেবিল টেনিস ডাবলসের ফাইনালে মুখোমুখি হয় সৈকত-শামীম (জুনিয়র) জুটি বনাম মুবিন-অনিক জুটি। দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হয় সৈকত-শামিম (জুনিয়র), রানার আপ হয় মুবিন-অনিক জুটি। অনেকদিন পর কোন ক্লাবের আয়োজনে টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় নওজোয়ান ক্রীড়াচক্রকে ধন্যবাদ জানিয়েছেন খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।
