১৮ ফুট পর্যন্ত ঢেউ, ৩ নম্বর সংকেত: সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের
সুন্দরবন গ্যাস কোম্পানীর পক্ষ থেকে বোরহানউদ্দিনের ২২০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পরিদর্শন

সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে ভোলার বোরহানউদ্দিনে স্থাপিত নূতন বিদ্যুৎ (বাংলাদেশ) লিমিটেড এর ২২০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টে গ্যাস সরবরাহের লক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর তারিখে স্থাপিত অস্থায়ী পাইপলাইন ও আরএমএস এর গ্যাস কমিশনিং পরিদর্শন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ নাছির উদ্দিন এবং মহাব্যবস্থাপক (অপারেশন), মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন), উপ-মহাব্যবস্থাপক (হিসাব) সহ কোম্পানির অন্যান্য করমকর্তাবৃন্দ।
সূত্রে জানা যায় যে, আরএমএসটির মাধ্যমে দৈনিক ৩৮ মিলিয়ন ঘনফুট গ্যাস ২২০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টে সরবরাহ করা হবে। যা হতে জাতীয় গ্রীডে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। সুন্দরবন গ্যাস কোম্পানি ইতিপূর্বে হতে বোরহানউদ্দিনস্থ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, ৯৫ মেগাওয়াট এগ্রিকো রেন্টাল পাওয়ার প্লান্ট, ভোলাস্থ ৩৪.৫ মেগাওয়াট ভেনচার এনার্জি নামক রেন্টাল পাওয়ার প্লান্টেও গ্যাস সরবরাহ করে আসছে। যা হতে উৎপাদিত বিদ্যুত ভোলার স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে।
