সর্বশেষঃ

ভোলায় খান বাহাদুর নূরুজ্জামান (এমবিই)’র ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক এমবিই ও বিশিষ্ট আইন বিশারদ, ভোলার গণ মানুষের নেতা মরহুম এডভোকেট খাঁনবাহাদুর নূরুজ্জামান এর ৪৮ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে রশিদ ফাউন্ডেশন, বাংলাদেশ ও ভোলার ডায়াবেটিক হাসপাতাল যৌথ উদ্যোগে খলিফাপট্টি ফেরদাউসিয়া হাফেজিয়া মাদরাসায় মরহুমের কর্মময় জীবনের উপর এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক ও ভোলা ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সেন্টু, খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওলানা মুজির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সিরাজুল ইসলামসহ খলিফাপট্টি ফেরদাউসিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ছাত্ররা। অনুষ্ঠানে খান বাহাদুর নূরুজ্জামান এর কর্মময় জীবনি নিয়ে আলোচনা করা হয়।

এরপর মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে খলিফাপট্টি ফেরদাউসিয়া হাফেজিয়া মাদ্রাসা এছাড়াও শহরের বেশ কয়েকটি মজসিদে মরহুমের জন্য দোয়া ও মিলাদ মহাফিল অনুষ্ঠিত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।