সর্বশেষঃ

বীর মাতার রুহের মাগফেরাত কামনায় বিয়ে বাজারের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ভোলার কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল এর রত্নগর্ভা মা মরহুমা মালেকা বেগম (৯৬) এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও দেশব্যাপী করোনা ভাইরাস এর সংক্রমন হতে মুক্তির আশায় ভোলায় মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে শহরের এফ আই চৌধুরী প্লাজায় বিয়ে বাজার, এফ আই চৌধুরী প্লাজার মালিক ও ব্যবসায়ীদের  আয়োজনে এ মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন বিয়ে বাজারের মালিক ও দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি প্রভাষক মোঃ মনিরুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এর ভাতিজা ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম আহমেদ, জেলা এইচআর ডিএস এর সভাপতি মোবাশ্বের উল্যাহ চৌধুরী, এফ আই চৌধুরী প্লাজা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ আলম প্রমুখ।

এসময় মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এর পরিবার, সাংবাদিক, অধ্যাপক, ব্যাংকার, ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপী গ্রামে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এর রত্নগর্ভা মা মালেকা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।