সর্বশেষঃ

বীরমাতা মালেকা বেগমের মৃত্যুতে তোফায়েল আহমেদের শোক

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা ‘বীরমাতা’ মোসাম্মৎ মালেকা বেগমের (৯৬) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার (০৮ সেপ্টম্বর) ভিডিও বার্তায় তিনি এ শোক জানান।
ভিডিও বার্তায় শোক ও দুঃখ প্রকাশসহ সমবেদনা জানিয়ে তিনি বলেন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ভোলার গর্বিত সন্তান। সারা দেশে সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে মোস্তফা কামাল ছিলেন অন্যতম। তিনি ভোলার কৃতি সন্তান। যে মা তাকে গর্ভে ধারন করেছিলেন, সেই বীরমাতা মালেকা বেগম আজ আমাদের ছেড়ে চলে গেলেন। ব্যক্তিগতভাবে আমি তাকে মায়ের মত সন্মান করতাম, তিনিও আমাকে ছেলের মত ¯েœহ করতেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।