ভোলায় জেলা পুলিশের অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত

যেকোনো অগ্নিকাণ্ডের দুর্ঘটনা থেকে ভোলার সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে জেলা পুলিশ লাইন্সে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ভোলা পুলিশ লাইন্স মাঠে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। সহযোগিতায় ছিলেন ভোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন।

এসময় পুলিশ সুপার বলেন অগ্নিকাণ্ড সক্রান্ত বিভিন্ন দুর্ঘটনা থেকে জনগনের জান-মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে এ অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার আয়োজন করা হয়েছে।

এসময় কর্মশালা ও মহড়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক সহ ভোলা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।
