ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা
সংক্ষিপ্ত সফরে লালমোহন এসেছেন এমপি শাওন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন দুইদিনের সফরে লালমোহন আসছেন। ২ সেপ্টেম্বর দুপুরে ঢাকা সদরঘাটের লালকুঠি ঘাট থেকে এডভাঞ্জার-৫ লঞ্চে ভোলা ইলিশা ঘাট এ নেমে বাইরোডে লালমোহন এর উদ্দেশ্যে রওয়ানা করবেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। রাত ১০টার মধ্যে তিনি লালমোহন পৌঁছবেন বলে দলীয় সূত্র জানিয়েছেন। দলীয় সূত্রে আরও জানা যায় দুই দিনের সফরে লালমোহন আসছেন এমপি শাওন।
এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন জানান- পানি সম্পদ প্রতিমন্ত্রী ৪ সেপ্টেম্বর ভোলায় আগমণ করবেন। একই সাথে মন্ত্রী মহোদয় ভোলায় মেঘনা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবেন। পানি সম্পদ প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বরণ করতে প্রস্তুত লালমোহনবাসি। এদিকে এমপি শাওন লালমোহন আসবেন এ উপলক্ষ্যে লালমোহনে আনন্দ র্যা লী করেন বের করেন লালমোহন পৌরসভা ছাত্রলীগ।
