ভোলা সমবায় ব্যাংকের নির্বাচন অনুষ্ঠিত

ভোলায় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা কার্যালয়ে সম্মেলনে র মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয় সিরাজুল ইসলাম খাঁন।
এসময় মো: মাইনুল ইসলাম জুয়েল কে সহ-সভাপতি করে একটি জেলা কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা দেওয়ার পরে ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপুর নেতৃত্বে সাংবাদিকবৃন্দ জেলা সমবায় ব্যাংক লিঃ এর নবনিযুক্ত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, শহীদ তালুকদার, এনটিভির ভোলার স্টাফ রিপোর্টার আফজাল হোসেন,ভোলা নিউজের প্রকাশক সম্পাদক এ্যাড মনিরুল ইসলাম, একুশে টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, ভোলার সংগীতজগতের প্রিয় মুখ তানহা তালুকদার বাঁধন, দৈনিক কালবেলার ভোলা প্রতিনিধি মনিরুল ইসলাম, এটিএন বাংলার ভোলা প্রতিনিধি সিদ্দিকউল্লাহ, ভোলার বাণীর ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি অনিক আহম্মেদ, ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসেন,ভোলা নিউজ এর স্টাফ রিপোর্টার মঞ্জু ইসলামপ্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সমবায় ব্যাংকের পরিচালক এডভোকেট তোয়াহা।
