সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ধর্ষণের ৯ দিন পর মামলা ॥ ধর্ষক গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে ২০ বছর বয়সী এক এক তরুনীকে ডেকে নিয়ে রুবেল নামের তাঁর প্রেমিক কতৃক ধর্ষণ ও তাঁর পরিবার-পরিজন সহ হত্যা চেষ্টার অভিযোগের ৯ দিন পর মামলা নিয়ে ধর্ষক রুবেলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১১ দিকে স্থানীয় মানিকার বাজারের কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়ার ব্যক্তিগত অফিসে ওই ঘটনা নিয়ে শালিশ-বিচার করা অবস্থায় থানা-পুলিশ তাঁকে গ্রেফতার করে।
এর আগে সোমবার দুপুরে ওই তরুণী তাঁর বাবা মা সহ সংবাদ সম্মেলন করে গত ২ আগষ্ট ঘটনার দিন থানায় গেলে পুলিশ মামলা না নেয়ার অভিযোগ করেন। সোমবার স্থানীয় সাংবাদিকগণ এ ব্যাপারে ওসি মোহাম্মদ মাজহারুল আমিনের কাছে জানতে চাইলে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। ওই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়ার ২৪ ঘন্টার আগেই মামলা হয় ও রুবেলকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ওই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই (এসআই) মোহাইমিনুল ইসলাম জানান, সোমবার রাতে থানায় মামলা রুজু করা হয়। তিনি পুলিশ ফোর্স নিয়ে শালিশস্থল থেকে পুলিশ ফোর্স নিয়ে রুবেলকে গ্রেফতার করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।