এইচএসসির বিশেষ পরীক্ষায় দেশজুড়ে অনুপস্থিত ২ হাজার ৪৭৭ পরীক্ষার্থী
বোরহানউদ্দিনে এক বিয়ের ২ কাবিন !

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক বিয়ের দুই কাবিন হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার ৭ই আগষ্ট সাংবাদিকদের কাছে এমনটাই অভিযোগ করেন ভুক্তভুগীরা।
ভুক্তভুগী হাছনাইন জানান, ২০১৮ সালের শেষের দিকে রিফার সাথে হাছনাইনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যার ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে আড়াই লক্ষ্য টাকা কাবিন মূল্যে বিবাহ্ বন্ধনে আবদ্ধ হন। যেহেতু প্রেমের সম্পর্ক সেহেতু হাসনাইন রিফাকে নিয়ে বোরহানউদ্দিন উপজেলায় ভাড়া বাসায় সংসার শুরু করেন। কিন্তু রিফা আক্তারের পরিবারের কাবিন বানিজ্যের রেকর্ড আছে বিষয়টি হাসনাইন জানতেন না।
২৭ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখ সকালে রিফার পিতা অলিউল্যাহ মাঝি লোকজন নিয়ে হাসনাইনের বাসায় আসে এবং রিপাকে ও হাসনাইনকে নিয়ে মার্কেটিং করার নাম করে ভোলা সদরে নিয়ে যান এবং উভয়কে কাজি অফিসে নিয়ে জোরপূর্বক আবারো দশ লক্ষ টাকার কাবিন করার প্রস্তাব করেন অন্যথায় নগদ দশ লক্ষ টাকা দিতে হবে বলে হাসনাইনের কাছে দাবি করেন। হাসনাইনকে মানষিক ভাবে বিভিন্ন চাপ প্রয়োগ করে পাঁচ লক্ষ টাকার দ্বিতীয় কাবিন করে। এর পরপরই হাসনাইন জানতে পারেন রিফা আক্তার ইতিপূর্বে টবগী ৩নং ওয়ার্ডের মঞ্জুর সাথে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাবিন মূল্যে বিবাহ্ বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন পরেই এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময় মঞ্জুকে তালাক দেন।
মঞ্জুর বক্তব্য অনুযায়ী জানা যায়, রিফা আক্তার মঞ্জুর সাথেও বিয়ের নামে ছলনা করেছেন। বর্তমানে হাসনাইনের কাছে সংসার করবেনা বলে দুই কাবিনের সাতলক্ষ পঞ্চাশ হাজার টাকা দাবি করে বাবার বাড়ি চলে যান এবং বিভিন্ন ভাবে মামলা মোকাদমার হুমকি দেন।
অভিযুক্ত রিফাকে সাংবাদিকরা প্রশ্ন করলে রিফা তা অস্বীকার করেন এবং বিষয়টি এড়িয়ে যান।
