১৮ ফুট পর্যন্ত ঢেউ, ৩ নম্বর সংকেত: সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের
বোরহানউদ্দিনে নব-নির্বাচত ইউপি সদস্যের শপথ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উপ-নির্বাচনে নির্বাচিত ইউপি সদস্য ফজিলতুন নেছা নাজমার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নিবাহী অফিসারের সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী তাঁকে শপথ বাক্য পাঠ করান। এ সময় বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও সায়ত্বশাসিত দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফজিলতুন নেছা নাজমার স্বামী ওই ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. সিরাজ উদ্দিনের মৃত্যুজনিত কারণে ইউপি সদস্যের সাধারণ আসনটি শূণ্য হয়। ওই আসনে ওই ওয়ার্ডের সাবেক মেম্বার সিরাজ উদ্দিনেন স্ত্রী ফজিলতুন নেছা নাজমা প্রার্থী হন। এ বছরের ৮ মার্চ কোন প্রতিদ্বন্দি না থাকায় নাজমাকে রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল্যাহ বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন। গত ২২ জুন গেজেটে তাঁকে সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
