১৮ ফুট পর্যন্ত ঢেউ, ৩ নম্বর সংকেত: সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের
সাংবাদিক মেজবাহ উদ্দিন টুটুলের শ্বাশুড়ীর ইন্তেকাল

চরফ্যাশন উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম ফজলুর রহমানের স্ত্রী ও দৈনিক ভোলার বাণীর রিপোর্টার সাংবাদিক মেজবাহ উদ্দিন টুটুলের শ্বাশুড়ী সাফিয়া খাতুন বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৪ জুলাই শনিবার বাদ আছর মরহুমের নামাযে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমার মৃত্যুতে দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মুহা: মাকসুদুর রহমানসহ পুরো ভোলার বাণী পরিবার গভীরভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
