বরগুনা ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযান, ১২৯ পিস ইয়াবাসহ আটক ২
সফলতার ৯ বছর পূর্ণ করলেন নৌ ওসি সুজন পাল
নৌ ওসি সুজন পাল। ছবি ভোলার বাণী

ভোলা সদর ইলিশার নৌ থানার ওসি সুজন পাল পুলিশের চাকুরী জীবনে ৯ বছর পূর্ণ করেছেন আজ।
২০১১ সালের ৩০জুন ট্রেনিং শেষে সাব ইনস্পেক্টর হিসেবে যোগদান করেন তিনি, সফলতার অগ্রগতিতে ২০১৮ সালে ইনস্পেক্টর হিসেবে পদন্নোতি হয়েছেন সৎ সাহসী এই পুলিশ কর্মকতা।
চাদঁপুরের কৃতি সন্তান ১ পূত্র সন্তানের জনক সুজন পাল দীর্ঘদিন ভোলার ইলিশা নৌ থানার ইনচার্জ হিসেবে দায়িত্বে রয়েছেন।
মেঘনার জেলেদের নিরাপত্তায় রাতদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন এবং তার দায়িত্বে কালে মেঘনা নদী আজ দস্যুমুক্ত রয়েছে বলে জানান জেলে ও মাছ ব্যবসায়ীরা।
বর্তমান কোভিড-১৯ এর মধ্যে কর্মহীন মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে নিজস্ব উদ্যােগে খাদ্যে সহায়তা করেছেন ওসি সুজন পাল।
নৌ ওসি সুজন পাল বলেন, আমি আগামী দিনেও সততার সাথে যেন নিজের উপর অর্পিত পুলিশের যে দায়িত্ব রয়েছে সেটা সঠিক ভাবে পালন করতে পারি এই জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
