জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬। বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ বিতর্ক উৎসবে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের দল অংশ নেয়। তিন পর্যায়ের প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হয়েছে লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে লর্ডহার্ডিঞ্জ মডেল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
এদিকে, প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের শিক্ষার্থী আহসান উল্যাহ ইবনে হাই তামিম। বিজয়ী ও অংশগ্রহণকারী সব দল, বিতার্কিক এবং আয়োজকদের অভিনন্দন জানানো হয়। আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যুক্তিবোধ ও বিতর্কচর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
