ভোলায় শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংগীত ও নৃত্য প্রতিযোগিতা

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ উপলক্ষে ভোলায় সংগীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আগামী ৭ অক্টোবর বাংলাদেশ শিশু একাডেমি, ভোলা জেলা শাখায় প্রতিযোগিতা দুটি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শিশু অধিকার বিষয়ক গান নিয়ে সংগীত প্রতিযোগিতা এবং বিকেল ৪টায় সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সংগীত প্রতিযোগিতায় ক বিভাগে ৩য় শ্রেণি পর্যন্ত, খ বিভাগে ৪র্থ থেকে ৬ষ্ঠ এবং গ বিভাগে ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। অন্যদিকে নৃত্য প্রতিযোগিতায় ক বিভাগে শিশু থেকে ২য় শ্রেণি, খ বিভাগে ৩য় থেকে ৬ষ্ঠ এবং গ বিভাগে ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ভোলার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্যাপকসংখ্যক শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
