বরগুনা ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযান, ১২৯ পিস ইয়াবাসহ আটক ২
বেদে শিশুদের খাবার দিলো কোস্টাল ভোলা-বিয়েবাজার

করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া ভোলার উপকূলের অসহায় বেদে পরিবারের শিশুদের মাঝে খাদ্য সহায়তা উপহার দিয়েছে দুটি সেচ্চাসেবী সংগঠন। সোমবার দুপুরে (২৯ জুন) প্রবল বৃষ্টি উপেক্ষা করে শহরের বীরশ্রেষ্ট মোস্তফা কামাল বাস টার্মিনাল সংলগ্ন হেলিপেড চত্বরে এসব খাদ্য প্যাকেট দিয়েছে ‘বিয়েবাজার’ ও ’কোস্টাল ভোলা’ নামের এ সংগঠন।
খাদ্য সহায়তা উপহার বিতরনকালে সমাজ সেবক ও ভোলা জেলা ডায়াগনষ্টিক সমিতির সভাপতি মো. জাহিদুল হক শুভ, সাবেক সচিব আবদুল মান্নান, বিয়েবাজার প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম, কোস্টাল ভোলা প্রতিষ্ঠাতা সাংবাদিক ছোটন সাহা, ডা: মো:মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ছিন্নমূল অসহায় এসব পরিবারের এসব শিশুরা একবেলা ভালো খাবারের পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে। প্রতিটি প্যাকেটে খাবার হিসেবে বিরানী ছিলো।
এরআগে সদরের চরসামাইয়া ইউনিয়নের দারুল হাবিব খানকাহ শরীফ ময়দানে অসহায় শতাধিক শিশুকেও খাদ্য উপহার দেয় কোস্টাল ভোলা ও বিয়ে বাজার। খাদ্য সহায়তা বিতরনকালে সেচ্চাসেবী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
