বরগুনা ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযান, ১২৯ পিস ইয়াবাসহ আটক ২
ভোলার ভেদুরিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ভোলার পুলিশ সুপারের নির্দেশক্রমে, পুলিশই জনতা -জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদক,ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্য ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে জনসাধারণের সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির এসআই সমেছ আলী পরিষদে সকলের উপস্থিতিতে এই বিট পুলিশিং সভার কার্যক্রম শুরু করেন।
বিট পুলিশিং সভায় শতভাগ মাস্ক ব্যবহার, হাত ধোয়া, সচেতন থাকা, সামাজিক দূরুত্ব বজায় রাখা, ইভটিজিং বাল্যবিবাহ মাদক জুয়া খেলা বন্ধসহ সকল ধরনের অপরাধ মুক্ত ভোলা গড়ার অঙ্গিকারের কথা বলা
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো : আরমান হোসেন জানান পুলিশ সুপার, সরকার মোহাম্মদ কায়সার স্যারের নির্দেশে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় পুলিশের এই কর্মকতা বলেন, ভোলার পুলিশ সুপারের নির্দেশে জনগণের মাঝে আইনী সহায়তা এবং পুলিশ জনগণের বন্ধু এই সেবা নিশ্চিত করতে আমাদের এই বিট পুলিশিং সভার আয়োজন করা হয়েছে। আমরা ভেদুরিয়া ও ভেলুমিয়ায় প্রত্যেক এলাকায় এই বিট পুলিশিং সভা আয়োজন করা হবে। যাতে গ্রামে থাকা অসহায় মানুষগুলো পুলিশের সহায়তা পেতে সমস্যা না হয় সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব নিয়াজ মোর্শেদ, ইউপি সদস্য মাকসুদ, ভোলা নিউজের সাংবাদিক মনজু ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
