সর্বশেষঃ

ডাক্তার-টেকনোলজিষ্টদের প্রশিক্ষণ শুরু

ভোলায় পিসিআর মেশিন স্থাপন সম্পন্ন

ফাইল ছবি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবেশেষে ভোলায় পিসিআর ল্যাব স্থাপন করার কাজ শেষ হয়েছে। মঙ্গলবার ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য পলিমার চেইন রি-এ্যাকশন (আরটি-পিসিআর) মেশিন স্থাপনের কাজ শেষ করেন ঢাকা থেকে আসা প্রকৌশলী দল।

পিসিআর মেশিন পরিচালনার জন্য ১৮ জনের একটি চিকিৎসক ও টেকনোলজিষ্ট দলকে প্রশিক্ষণ দিতে বুধবার ঢাকা থেকে দু’জন বিশেষজ্ঞ ভোলা এসে পৌঁছবেন।

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী ও ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজ উদ্দিন এসব তথ্য জানান।

তারা আরও জানান, পিসিআর মেশিন পরিচালনার জন্য ভোলার ৮ জন চিকিৎসক ও ১০ জন টেকনোলজিষ্টকে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ চলাকালে পরীক্ষামূলক স্বল্প সংখ্যক করোনা টেস্ট করা হবে। তবে প্রশিক্ষণের কাজ শেষ হলে পুরোদমে করোনা টেস্টের কাজ শুরু হবে। তখন এই ল্যাব থেকে দিনে শতাধিক নমুনা পরীক্ষা করা যাবে।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার স্বাস্থ্য বিভাগ থেকে আরটি-পিসিআর মেশিনের আনুসাঙ্গিক যন্ত্রপাতি ভোলায় পাঠানো হয়। এরপর শনিবার থেকে মেশিন ও যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু করেন ঢাকার প্রকৌশলী দল।

আগামী এক সপ্তাহের মধ্যে প্রশিক্ষণের কাজ শেষ হলে ভোলায় করোনা টেস্টের কাজ শুরু হবে। এছাড়া পিসিআর ল্যাবের জন্য আরও ৮ জনের নতুন জনবল নিয়োগে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছে ভোলার স্বাস্থ্য বিভাগ।

নতুন জনবল নিয়োগ হলে এর কাজ আরও ত্বরান্বিত হবে। ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রচেষ্টায় দ্রুত ভোলাবাসীর কাঙ্খিত এই পিসিআর ল্যাবের কাজ ও মেশিন স্থাপন দ্রুত শেষ হয়েছে বলেও জানান তারা।

ভোলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাজী শরীফ উদ্দিন আহমেদের জানান, গত ১০ জুন ল্যাবের অবকাঠামো নির্মাণের কাজ শেষ করে গণপূর্ত বিভাগ। ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দ্বিতীয় তলায় প্রায় ৯শ বর্গ ফুট জায়গায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে ল্যাবটি স্থাপন করে প্রতিষ্ঠানটির স্বাস্থ্য উইং।

ল্যাবটি তৈরী করতে মাত্র ৭ দিন সময় নেয় ঠিকাদারী প্রতিষ্ঠান শামি ট্রেডার্স। সেখানে আরটি পিসিআর ল্যাব কক্ষসহ স্যাম্পপল রিসিভ রুম, পিপিই চেঞ্জিং রুম, স্যাম্পল প্রসেসিং রুম, মাস্টার মিক্সিং রুম, পিসি আর রুম, ডোফিং রুম তৈরি করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।