এইচএসসির বিশেষ পরীক্ষায় দেশজুড়ে অনুপস্থিত ২ হাজার ৪৭৭ পরীক্ষার্থী
মেঘনায় মাছের দেখা না পাওয়ায়, হতাশায় দিন কাটছে জেলেদের

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে দেখা নেই ইলিশের। দেশে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে গেছে ৬ সপ্তাহ আগেই। এরপরেও কাঙ্খিত ইলিশের দেখা মিলছে না মেঘনায়। এমতাবস্থায় হতাশায় দিন কাটছে জেলেদের।
এ বিষয়ে জেলে বাবুল মাঝিসহ কয়েকজন জেলে জানান, সারাদিন নদীতে জাল ফেলছেন তারা। কিন্তু ইলিশসহ কোনো মাছেরই দেখা পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে অর্থ সংকটে ভুগছেন এসব জেলেরা।
দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, নদীতে পানির স্রোত বাড়লে এই সমস্যার সমাধান হবে । তিনি জানান, ভারী বৃষ্টিপাত ও নদীতে পানির স্রোত বাড়লে সাগর ও নদীর মোহনায় ছুটে আসবে ঝাঁকে ঝাঁকে ইলিশ।
সরকারি তালিকায় দৌলতখানে প্রায় ২১ হাজার ২শ ৯৩ জন জেলে রয়েছেন। এখন মাছ না ধরা পড়ায় অভাব-অনটনে দিন কাটাচ্ছেন এই পরিবারগুলো
