সর্বশেষঃ

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় ২৬জন দরীদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ভোলার দরীদ্র মেধাবী ২৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রকল্পের আওতায় এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়। পৌর মেয়র মনিরুজ্জামান রবিবার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আায়োজন করে। প্রত্যেককে ১২ হাজার টাকা করে চেক দেয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে আারো উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কার্যকরি কমিটির সাবেক চেয়ারম্যান জাবির হাসনাঈন ডিকেন ও অতিরিক্ত পরিচারক মোঃ মোস্তফা কামাল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।