ভোলার তরুণ সাংবাদিক ইব্রাহিম আকতার আকাশের নানির ইন্তেকাল, ভোলার বাণী পরিবারের শোক
ভোলায় রেস্তোরাঁ মালিকদের সাথে ভোক্তা অধিকার এর আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা প্রশাসনের নির্দেশে এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে দেশের এই মহামারী করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে রেস্তোরাঁ গুলোর স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন ও সরকারি নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ে রেস্তোরাঁ খোলা ও বন্ধ রাখার সিদ্ধান্তের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির আয়োজনে বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২ টায় শহরের চিলি চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে জেলার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর মালিকদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণে হোটেল, রেস্তোরাঁ ও ফাস্টফুড প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে বেশ কিছু কার্যকরী দিক নির্দেশনা প্রদান করা হয়।

দিকনির্দেশনা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ- নির্দিষ্ট দিনের তৈরিকৃত খাবার ঐদিনেই বিক্রয় সমাপ্ত করা, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা এবং পানি রাখার ড্রাম/কনটেইনার প্রতিদিন পরিষ্কার করা, খাদ্যদ্রব্য রান্না ও প্রক্রিয়ায় নিয়োজিত কর্মীদের সর্বদা পরিচ্ছন্ন পোষাক/ এপ্রোন / ইউনিফর্ম / হেডস্কার্ফ ব্যবহার করা, কোন চর্মরোগী/ সংক্রামক রোগী / অসুস্থ কর্মীকে কাজে নিয়োজিত না করা, খাদ্য তৈরিতে হাইড্রোজ, সোডা, ঘনচিনি,অ্যামোনিয়া, স্যারাকিন, কৃত্রিম রঙ ব্যবহার না করা, সেবা গ্রহনকারীর হাত ধোয়ার স্থানে সাবান/ হ্যান্ডওয়াশ, টিস্যু এবং টিস্যু জেলার জন্য বক্স / কনটেইনার রাখা, বেসিন, সিংক, চুলার আশপাশ পরিচ্ছন্ন রাখা, পোড়া তেল ব্যবহার না করা, বর্জ্য সঠিক স্থানে ফেলা, হোটেল বা রেস্তোরাঁর মালিক ও কর্মীগন মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলা, সরকার কর্তৃক নির্ধারিত সময়ে হোটেল বা রেস্তোরাঁ খোলা ও বন্ধ করা।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউসুফ হাসান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মিজান চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক নুরুল আলম নকিবসহ সকল হোটেল ও রেস্তোরাঁর মালিকগণ।
