সর্বশেষঃ

অধ্যক্ষ রফিকুল ইসলাম এর মৃত্যুতে উপজেলা আ’লীগের শোক

ভোলা সদর উপজেলা আ’লীগের স্বাস্থ্য ও গনসংযোগ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ভোলা সদর উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক নজুরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
ব্যক্তি জীবনে রফিকুল ইসলাম অনেক প্রতিষ্টানের প্রতিষ্ঠা ও অনেক গুনে গুনানিত।

শোক বার্তায় উপজেলা আ’লীগ সভাপতি বলেন, ব্যক্তি রাজনৈতিক জীবনে তিনি অনেক কর্মট ও সৎ সাহসি এবং আদর্শিক চরিত্রের অধিকারি ছিলেন। ব্যক্তি রফিক দলের প্রতি আনুগত ছিলেন জীবনে তার কোন চাওয়া পাওয়া ছিলো না। দলের প্রতি সন্তুষ্ট থেকে রাজনিতি করে গেছেন। আমরা মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

মোঃ রফিকুল ইসলাম রাজনীতির পাশাপাশি তিনি বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ভোলা মেডিক্যাল সাইন্স এন্ড টেকনোলোজি কলেজের প্রতিষ্ঠা পরিচালকসহ অনেক সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। ব্যক্তি জীবনে অনেক সাদা মাঠা জীবন কাটিয়েছেন তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।