ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা
ভোলার জলদস্যু নেতা সফি বন্ধুক যুদ্ধে নিহত।। জেলে পল্লীতে স্বস্তি
ভোলার জলদস্যু সরদার সফিকুল ইসলাম সফি পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে নিহত হয়েছে। গত রাতে ভোলার ভেদুরিয়া ঘাটের বালুর মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, পুলিশ জলদস্যুদের গোলাগুলির খবর শুনে রাত সাড়ে তিনটার দিকে সেখানে গেলে জলদস্যুরা পুলিশ কে নিক্ষেপ করে গুলি ছুড়ে। পুলিশ আত্ন রক্ষার্থে গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলি শেষে জলদস্যু সরদার সফির লাশ পাওয়া যায়। পুলিশের কয়েকজন আহত হয় বলেও জানান তিনি।
আগ্নে অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে। ওয়াটার লড সফির বাড়ি ভোলা সদর উপজেলার ২নং ইলিশার কালুপুরের ১নং ওয়ার্ডের মুনাফ বেপারীর ছেলে। উল্লেখ্য শফি বাহিনীর তান্ডবে মেঘনার জেলেরা অতিষ্ঠ হয়ে উঠে। কয়েক মাস আগে সফি মুক্তি ফোনের জন্য গুলি করে এক জেলেকে হত্যা করে যাহা আদালতের ১৬৪ ধারার জবানবন্দিতে স্বীকৃত।
