ভোলার ধনিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে পুকুরের ডোবা থেকে ভাসমান উলঙ্গ অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ময়না তদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সকাল ৭ টার সময় ধনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মুন্সিবাড়ির দরজার পুকুরের ডোবায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ সকাল ১০ টার সময় মৃতদেহটি উলঙ্গ অবস্থায় উদ্ধার করে।

পুলিশ জানায়, স্থানীয়রা মৃতদেহটি এখনো শনাক্ত করতে পারেনি। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে মৃতদেহের পরিচয় ও প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।