
ভোলায় বজ্রপাতে আব্দুল মালেক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৬জুন) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩নং পশ্চিম চরকালি শেরেবাংলা গ্রামের বাসিন্দা বলে জানাজায়। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।