সড়কে আজ নারীদের জন্য নামছে ‘গোলাপি বাস’, চালক-কন্ডাক্টরও নারী
বাবুল ছিলো আমার খুব কাছের মানুষ।। আফসার উদ্দিন বাবুলের জানাযায়- তোফায়েল আহমেদ

বাবুলের মৃত্যুর সংবাদ শুনে আমি ঘুমাতে পারিনি ও আমার পরিবারের লোক, ওর অসুস্থের পর থেকে আমি খোঁজ খবর নেই, সবসময় যোগাযোগ করি, বাবুল আমাদের কলেজ খুব সুন্দর করে পরিচালনা করতো এভাবেই স্মৃতিচারণ করেন তোফায়েল আহমেদ। আজ যোহর বাদ বাবুল মোল্লা কলেজ মাঠে সাংবাদিক, শিক্ষক আফসার উদ্দিন বাবুলের নামাজে জানাযার পূর্ব মুহূর্তে টেলি কনফারেন্স এর মাধ্যমে এসব কথা বলেন তিনি।
এসয় বক্তব্য রাখেন আওয়ামীলীগ সম্পাদক আব্দুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, মরহুমের ছেলে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, জেলা আওয়ামীলীগ ও বিএনপির নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ, দীর্ঘদিনের সহকর্মী বিটিভি প্রতিনিধি এম এ তাহের সহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মীরা উপস্থিত ছিলেন।
নামাজে জানাযা শেষে মরহুম আফসার উদ্দিন বাবুলকে গোরস্থানে দাফন করা হয়।
