ভোলায় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গোপাল চন্দ্র দে, সন্ধান চায় পরিবার
অনলাইন নিউজ পোর্টাল আমাদের ভোলার ডটকমের প্রধান উপদেষ্টা হলেন নূরনবী সুমন

ভোলা জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আমাদের ভোলা ডট কমের প্রধান উপদেষ্টা হলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক নুরুননবী সুমন। ২ ফেব্রুয়ারি রবিবার নুরুন্নবী সুমনের কাছে নিয়োগপত্র তুলে দেন আমাদের ভোলা ডট কমের সম্পাদক ও প্রকাশক ইয়াছিনুল ইমন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক সাইফুদ্দিন ছোটন ও বার্তা সম্পাদক কাজী মহিবুল্লাহ আজাদ।
নূরননবী সুমন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহি সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সুমন বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন এর সাথে দীর্ঘদিন কাজ করছেন। তিনি লালমোহন মিডিয়া ক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর নূরননবী সুমন এক প্রতিক্রিয়ায় বলেন গণমাধ্যমকর্মীরা জাতির দর্পণ। দেশ ও সমাজের উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। গণমাধ্যমকর্মীদের সাথে সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত। নুরনবী সুমন আমাদের ভোলা ডট কমের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় পত্রিকার সম্পাদনা পরিষদ ও পত্রিকায় কর্মরত সাংবাদিকরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
