-
-
আজঃ [bangla_day], [bangla_date], [english_date]
সর্বশেষঃ
বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮)-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আবদুল খালেক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি, শপথ গ্রহণ ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. গোলাম রাজ্জাক সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করেন। আলোচনায় জাতীয় বেতন স্কেল–২০২৬ বাস্তবায়ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা, অধিকার সংরক্ষণ, চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে সংগঠনের ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় জাতীয় বেতন স্কেল–২০২৬ বাস্তবায়ন এবং এ-সংক্রান্ত অসংগতি পর্যালোচনায় কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানোর বিষয়টিও অনুষ্ঠানের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র সচিব, সচিব, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ২০২৬–২০২৮ মেয়াদে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, মর্যাদা প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
-
প্রচ্ছদ
-
ক্যাটেগরি
-
ইসলামী ছাত্র আন্দোলন
কপিরাইট © ২০১৬-২০২৬.
ভোলার বাণী. সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।