ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি

মোঃ হাসনাইন আহমেদ ॥
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভোলায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে ভোলা সরকারি কলেজ এর সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিতে সংগঠনের নেতা-কর্মীরা সারিবদ্ধভাবে পায়ে হেঁটে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে র্যালিটি ভোলার হাটখোলা জামে মসজিদ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সভাপতি আতাউর রহমান মমতাজী, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সুরা কমিটির সদস্য আবু জাফর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ সাহিন উপস্থিত ছিলেন। এছাড়া আল আমিন, আবুল মমিন, ইয়াছিন ও সাকিব আহম্মেদ জেবেয়ারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে ভোলা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
