সর্বশেষঃ

গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলর অভিযোগে ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে শারীরিক সম্পর্কের সময় গোপনে ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তির নাম নূর আলম শেখ (৩২)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মরহুম ইয়াকুব আলী শেখ এবং মায়ের নাম মিনা বেগম। তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শেখ টংগিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ধরে ইমামতি করছিলেন। পাশাপাশি স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে তার বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন তিনি। এসময় শিশুটির মায়ের সঙ্গে প্রলোভনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নূর আলম। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠলে গোপনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন তিনি।
প্রায় এক মাস আগে তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি নূর আলমকে ইমামতি থেকে বহিষ্কার করে এবং এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর থেকে ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন তিনি। পাশাপাশি তার সঙ্গে দেখা করে ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।
একপর্যায়ে নিজের ধারণ করা একটি আপত্তিকর ভিডিও ওই গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠান নূর আলম। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূর সঙ্গে দেখা করার জন্য চাপ দিতে থাকেন তিনি।
এ ঘটনায় সংবাদ পেয়ে গতকাল রোববার (১ নভেম্বর) বিকাল ৪টার দিকে ডিবির একটি দল শ্রীনগর থানার একটি মাদ্রাসায় অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে সেখান থেকে নূর আলম শেখকে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নূর আলম ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে টংগিবাড়ী থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।