সর্বশেষঃ

স্বর্ণের দাম ভরিপ্রতি বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

দেশের বাজারে সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের স্বর্ণের গহনায় ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভরিপ্রতি দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে  ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বাজুস এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম  ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।