সর্বশেষঃ

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ১

ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ ফারুক (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘোষের হাট লঞ্চঘাট পল্টনের সামনের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

ভোলা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ। এ সময় তাঁর সঙ্গে পুলিশের একটি দল ছিল।

আটক মোঃ ফারুক লালমোহন উপজেলার গজারিয়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল মুনাফ।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দুলারহাট থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।