শিশু তামিম থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রক্ত দান করলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকে লালমোহন ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভোলার লালমোহন উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (২১ অক্টোবর) সকালে লালমোহনে স্পিকারের নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ছাত্রদলের নেতারা।
এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লালমোহন উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ আলাউদ্দিন ইলিয়াছ ও সাধারণ সম্পাদক জুনায়েদ ইসলাম নয়ন এবং পরিচিতি সভায় অংশ নেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. বাবুল পঞ্চায়েতসহ বিএনপি ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
