সর্বশেষঃ

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, এনসিপি ভোলা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান, সদস্য সচিব শরীফ হাওলাদার সাগর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আতিকউল্লাহ আতিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন মামুন ও আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব শংকর চন্দ্রশীল, ভোলা সদর উপজেলা শাখার আহ্বায়ক আ জ ম রায়হান নাদিম, দপ্তর সম্পাদক হানিফ বয়াতি, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম এবং জাতীয় যুব শক্তি ভোলা জেলার সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ ভোলার ওয়েস্টার্ণ পাড়া সার্বজনীন পূজা কমিটি (মিহির লাল সাহার মাঠ), ওয়েস্টার্ণ পাড়া শতদল বিকাশ ক্লাব সংলগ্ন দুর্গাপূজা মণ্ডপ, কাঁচাবাজার কেন্দ্রীয় পূজামণ্ডপ এবং আবহাওয়া অফিস রোড পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তাঁরা মণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখতে হবে। নিরাপদ ও শান্তিপূর্ণ একটি রাষ্ট্র গঠন করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বদ্ধপরিক। উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে সবার সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।