শিশু তামিম থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রক্ত দান করলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
মনপুরায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

ভোলার মনপুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বাদ এশা উপজেলার বাংলাবাজারস্থ দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমি মাদ্রাসার মিলনায়তনে এ তারবিয়াত অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশিক্ষণ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতী এনায়েত উল্লাহ নূর নবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মুফতী ইসমাইল হোসাইন।
তারবিয়াতে উপজেলা ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। এ সময় সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে আন্তরিকতা, পারস্পরিক সমন্বয় এবং ইসলামী আন্দোলনের আদর্শ অনুসরণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীলদের নিয়মিত ও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব চরমোনাই মনোনীত ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের সদস্য এবং ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি প্রফেসর এ এম এম কামাল উদ্দিন।
এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
