সর্বশেষঃ

দক্ষিণ আইচা বাজারে ছাত্রদল ও টিম উষার আলো’র পরিচ্ছন্নতা অভিযান

দক্ষিণ আইচা প্রতিনিধি:: প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে দক্ষিণ আইচা থানা ছাত্রদল ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম উষার আলো’।
‎
‎মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ আইচা বাজারে বিএনপির প্রধান কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির, থানা বিএনপি নেতা সিরাজুল ইসলাম সবুজ খান, স্থানীয় ব্যবসায়ী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, টিম উষার আলোর সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
‎
‎কর্মসূচির শুরুতে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপস্থিত ব্যক্তিরা। পরে দক্ষিণ আইচা বাসস্ট্যান্ড থেকে বাজারের বিভিন্ন সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
‎
‎অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ব্যবসায়ীদের দোকান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যেখানে-সেখানে ময়লা না ফেলা এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সচেতন করা হয়।
‎
‎সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, দক্ষিণ আইচা বাজারকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তাঁরা।
‎

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।