সর্বশেষঃ

ভোলার ইলিশাঘাটে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

ভোলার ইলিশাঘাট থেকে ৬ কেজি গাঁজাসহ হাসনাইন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

ইলিশা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশাঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়।

আটক হাসনাইন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের নাজিমউদ্দিনের ছেলে।

এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।