আ’লীগ আমলে দেশে এতো লুটপাট করেছে যা বিশ্বের কোথাও হয়নি : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ভোলায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

সরকারি ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা থেকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা।
এ বিষয়ে শহর সমাজসেবা কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, সরকারি ফ্যামিলি কার্ড বা অন্য কোনো সরকারি সুবিধা দেওয়ার কথা বলে কেউ টাকা, স্বর্ণালংকার কিংবা মূল্যবান সামগ্রী চাইলে সতর্ক থাকতে হবে। অপরিচিত ব্যক্তির মিথ্যা আশ্বাসে বিশ্বাস করা যাবে না। কেউ সরকারি কর্মকর্তা বা কর্মচারী পরিচয়ে ব্যক্তিগতভাবে সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাঁর পরিচয় ও তথ্য যাচাই করতে হবে।
তিনি আরও বলেন, সরকারি সুবিধা পাওয়ার জন্য কোনো অননুমোদিত ব্যক্তির কাছে টাকা বা মূল্যবান সামগ্রী জমা দেওয়া যাবে না। প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
বিশেষ করে অসহায়, দরিদ্র, বিধবা ও বয়স্ক ব্যক্তিরা প্রতারকদের সহজ লক্ষ্যবস্তু হতে পারেন। তাই তাঁদের এ বিষয়ে সচেতন করা এবং অপরিচিত ব্যক্তির সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে সহায়তা করার আহ্বান জানান তিনি।
জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতারণামুক্ত সমাজ গড়তে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। সচেতনতাই প্রতিরোধের প্রথম পদক্ষেপ।
