সর্বশেষঃ

ভোলায় তথ্যমন্ত্রী পার্থের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ভোলায় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পের কার্যক্রম চলার কথা রয়েছে।

ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষ করে এলাকার অসচ্ছল ও সাধারণ রোগীরা বিনামূল্যে এ সেবা পেয়ে উপকৃত হন।
স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং আর্থিকভাবে অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক নুর নবী, আলীনগর ইউনিয়ন বিজেপির সভাপতি আনসার ফরাজী, সহসভাপতি আবু সুফিয়ান, জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন শাওন এবং ভোলা জেলা ছাত্রসমাজের যুগ্ম আহ্বায়ক মো. ইংরোজ আলম ট্রিমনসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন ক্যাম্পে আসা রোগীরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।