নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের সময়সূচি প্রকাশ, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা মার্চ-এপ্রিলে
চরফ্যাশনে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘কৃষক স্মার্ট কার্ড’ প্রদানের লক্ষ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়েশাবাগ এলাকায় তাঁরা এ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি ও মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা।
কৃষকদের তথ্য সংগ্রহের মাধ্যমে কৃষক স্মার্ট কার্ড প্রদানের কার্যক্রম বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
