সর্বশেষঃ

নিজ নির্বাচনী এলাকায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আরিফুল ইসলাম রিয়াজ:: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি পাঁচ দিনের সফরে বরিশাল ও ভোলা আসছেন। ১৮ থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ সফরে তিনি বরিশাল ও নিজের নির্বাচনী এলাকা ভোলার লালমোহন ও তজুমদ্দিনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) বিকেলে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেবেন স্পিকার। রাতে বরিশাল সার্কিট হাউজে অবস্থান করবেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বরিশাল থেকে রওনা হয়ে নিজের নির্বাচনী এলাকা লালমোহনে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে লালমোহনের মানুষের সঙ্গে গণসংযোগ করবেন স্পিকার। বিকেলে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন। একই দিন সন্ধ্যায় লালমোহন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর।

বুধবার (২১ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা ছাত্রদলের সঙ্গে গণসংযোগ করবেন হাফিজ উদ্দিন আহমদ। বিকেলে তজুমদ্দিন উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগ করবেন তিনি। সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

সফর শেষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন জাতীয় সংসদের স্পিকার।

স্পিকারের এ সফরকে ঘিরে লালমোহন ও তজুমদ্দিনে রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।